শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধ, অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে জরুরী সংবাদের দরখাস্ত

November 2, 2026,

বিকুল চক্রবর্তী : শ্রীমঙ্গলে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে। আবেদনে বিরোধপূর্ণ জমিতে বাদীপক্ষের শান্তিপূর্ণ ভোগদখলে বাধা সৃষ্টি এবং নামজারি বাতিলের উদ্যোগ বন্ধ রাখার বিষয়টিও আদালতের বিবেচনায় আনা হয়েছে।

আর গত ২৭ অক্টোবর মৌলভীবাজারের যুগ্ম জেলা জজ ২য় আদালতে এ আবেদনটি করেছেন শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী মো: শাহাজান মিয়া। মোকদ্দমা নম্বর ৪১/২০২৬।

নথিতে বলা হয়েছে, মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১ নম্বর বিবাদী যাতে নালিশি ভূমিতে বাদীপক্ষের শান্তিপূর্ণ ভোগদখলে কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা এবং শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ৭৯/২০২৫-২৬ নম্বর বিবিধ মোকদ্দমার মাধ্যমে বাদীপক্ষের নামে করা নামজারি বাতিলের উদ্যোগ নেওয়া থেকে বিরত রাখার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com