বড়লেখার দাসের বাজারে বিএনপির মতবিনিময় সভা

November 2, 2026,

বড়লেখা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বড়লেখা উপজেলার ২নং দাসের বাজার ইউনিয়নের দাসের বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর রবিবার মতবিনিময় সভার আয়োজন করে ২নং দাসের বাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও শ্রমিকদল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

সভায় দলীয় নেতাকর্মী ছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, দলের তৃণমূলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি’র  হাতকে শক্তিশালী করতে এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষের কোন বিকল্প নেই।

ফুল দিয়ে সজ্জিত মঞ্চে আয়োজিত সভাটি রাতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com