বড়লেখায় সুজনের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মোশারফ, সম্পাদক শামীম
আব্দুর রব : বড়লেখায় সুশাসনের জন্য নাগরিক-সুজনের ২১ সদস্যের কার্যকরি কমিটির অনুমোদন দিয়েছেন জেলা সভাপতি ডা. ছাদিক আহমদ ও সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে বড়লেখা শিশুশিক্ষা একাডেমির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ডা. ছাদিক আহমদ বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. মোশারফ হোসেন সবুজকে সভাপতি, সাংবাদিক ও সিনিয়র ব্যাংক কর্মকর্তা হাসান শামীমকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. খলিলুর রহমানকে কোষাধ্যক্ষ করে গঠিত কমিটি ঘোষণা করেন।
সহকারি অধ্যাপক মো. মোশারফ হোসেন সবুজের সভাপতিত্বে ও হাসান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা সুজনের সহ-সভাপতি সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন ও সৈয়দ মো. উমেদ আলী, যুগ্ম সম্পাদক মু. ইমাদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া, সমাজসেবক মুজিবুর রাজা চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব।
কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি আব্দুর রব, সহ-সাধারণ সম্পাদক আজাদ বাহার জামালি, নির্বাহী সদস্য রশিদ আহমদ খান, রেজাউল ইসলাম মিন্টু, সাব্বির আহমদ, ময়নুল ইসলাম, আব্দুল হাফিজ চৌধুরী, নাসির উদ্দিন, আবুল কাশেম, তাহমিদ ইশাদ রিপন, সুলতান আহমদ খলিল প্রমুখ।



মন্তব্য করুন