খলিলপুর ইউনিয়নে গোরারাই বাজারে নাসের রহমানের নির্বাচনী সভা

February 9, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে নির্বাচনী সভা ৯ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের গোরারাই বাজারে অনুষ্ঠিত হয়। খঞ্জনপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুর রব চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, থানা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আয়াজ আহমেদ, ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মুজিবর রহমান মজনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, ইংল্যান্ড বিএনপি নেতা আব্দুল বাছিত।

অন্যান্েযর মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, ইউপি বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজ, ইউপি সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রকি, বিএনপি নেতা আবুল হোসেন, আলম মিয়া, ইউপি বিএনপি সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ জুয়েল, ইউপি যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ, উপজেলা ছাত্রদলের টিপু মিয়া, কলেজ ছাত্রদল নেতা আবু মাশরুর সৈকত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com