ফ্রান্সে ধানের শীষ প্রার্থী শওকতুল ইসলাম শকু এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা
আবুল কালাম মামুন ফ্রান্স থেকে : ফ্রান্সে বসবাসরত কুলাউড়া উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে ৭ ফেব্রুয়ারি শনিবার প্যারিসের পার্শ্ববর্তী ক্যাথসিমা ‘ইষ্টিকুটুম রেস্টুরেন্টের হল রুমে’ মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু’র ধানের শীষ সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপি নেতা সাব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সংগঠনিক সম্পাদক জুনেদ ফারহান ও কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদের যৌথ সঞ্চালনায়, শুরুতে কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বিএনপি নেতা হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেন ধানের শীষ পদপ্রার্থী শওকতুল ইসলাম শকু এবং প্রধান বক্তা ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিনিউটি ব্যক্তিত্ব আতিকুর রহমান আতিক।
এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন ফ্রান্স বিএনপি নেতা খায়রুল আমিন খছরু, সেলিম আহমদ, আব্দুল হাকিম ও মামুনুর রশিদ মামুন।
এছাড়াও বক্তব্য রাখেন ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বকর, কাদির মিয়া, জসিম মিয়া, রাজনুল আমিন রাজনু, বিএনপি নেতা আব্দুল হালিম, বিএনপি নেতা সামাদুর রহমান অপু, সাবেক ছাত্রনেতা ইন্জিনিয়ার বাবুল আহমদ, ফ্রান্স যুবদলের সহ-সাধারণ সম্পাদক এনামুল হক, বিএনপি নেতা অলিউর রহমান, সাবেক ছাত্রনেতা মিনহাজুল ইসলাম, বিএনপি নেতা সাতির আহমদ, সাবেক ছাত্রনেতা জায়েদুর রহমান, রনি আহমেদ প্রমূখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র প্রতি শ্রদ্ধা জানিয়ে এসময় সকল নেতৃবৃন্দ ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন এবং তাদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফ্রান্স জাসাস নেতা হারুনুর রশিদ।
অনুষ্ঠানের শেষে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমদের মা ও বেগম খালেদা জিয়া সহ দেশের জন্য সকল শহীদদের মাগফেরাত কামনা সহ দেশের ও প্রবাসিদের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



মন্তব্য করুন