মৌলভীবাজার প্রেসক্লাবে তারেক রহমানকে নিয়ে লেখা ‘পুষ্পিত শুভেচ্ছা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

February 10, 2026,

স্টাফ রিপোর্টার : ‘এ প্রজন্মের জনপ্রিয় নেতা তারেক রহমান, পুষ্পিত শুভেচ্ছা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৭ ফেব্রুয়ারি শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ও সুজনের জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা: ছাদিক  আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন ‘এ প্রজন্মের জনপ্রিয় নেতা তারেক রহমান, এর গবেষণা গ্রন্থের লেখক বিশিষ্ট গবেষক ও লেখক, প্রবীণ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব।

মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বর্ষীয়ান আইনজীবী এডভোকেট সুনীল কুমার দাশ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, প্রকৌশলী কফিল উদ্দিন, প্রকৌশলী মনসুরুজ্জামান।

বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট ফয়ছল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জয়নুল হক, এডভোকেট দিপ্তন্দু দাশগুপ্ত কাজল, এডভোকেট ভূসেনজিৎ চৌধুরী মিলন, সাংবাদিক মু.ইমাদ উদ দীন, সাংবাদিক শাহজান মিয়া, সমাজকর্মী এম মুহিবুর রহমান মুহিব, সমাজকর্মী এম এ রহিম, সাংবাদিক সাইফুল ইসলাম, ময়নুল ইসলাম চৌধুরী, মেরাজ চৌধুরী প্রমুখ।

বক্তারা লেখকের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি একাধারে সমাজসেবক, প্রবীণ আইনজীবী, লেখক ও গবেষক। তিনি দীর্ঘ থেকে লেখালেখির জগতকে সমৃদ্ধ করছেন। তার লেখনির মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও জনগণকে সচেতন করছেন। তিনি এ জেলার গর্বের ধন। তার লেখনির মাধ্যমে তরুণ ও যুব সমাজ দেশের কল্যাণে কাজ করতে উৎসাহ বোধ করে নিবেদীত হবেন।

প্রকাশনা অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, রাজনীতিবীদ, সমাজকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বইয়ের মূল্য রাখা হয়েছে ৭০০ টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com