নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসকের প্রেস বিফ্রিং

February 10, 2026,

স্টাফ রিপোর্টার : নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে গণমাধ্যমকমীদের সহযোগী চেয়েছেন রির্টানিং অফিসার ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তৌহিদ্দুজ্জামান পাভেল।

মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস বিফ্রিং কালে জেলা প্রশাসক বলেন, ভোট গ্রহনের শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকরা দায়িত্বশীল আচরণ করবেন এমনটা প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি নতুন এক প্রেক্ষাপটে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রতিটি বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। থাকবে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা।

তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্র থেকে ভোট গননা শেষে উপজেলায় আসবে। পরে উপজেলা থেকে যথারীতি জেলার কনট্রোল রুমে ফলাফল আসবে। কনট্রোল রুমে থেকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হবে। বিফ্রিংকালে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, মৌলভীবাজার সেনা বাহিনীক্যাম্প অধিনায়ক মেজর ইশতিয়াক, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা সহ সেনাবাহিনী ও  বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com