অসুস্থ শিক্ষক আইয়ুব আলীর সুস্থতা কামনায় সাবেক শিক্ষার্থীদের দোয়া,সফল পিতা,সম্মাননায় ভূষিত

July 18, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাদে করিমপুর গ্রামের কৃতী সন্তান, প্রবীণ শিক্ষক মোঃ আইয়ুব আলী বর্তমানে বার্ধক্য জনিত নানা রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এখন আর বাসার বাইরে বের হতে পারেন না। এছাড়া দুই চোখের দৃষ্টিশক্তিও প্রায় সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন।

একজন কৃষক পরিবারের সন্তান আইয়ুব আলী,তাহার পিতা মরহুম মোঃ আফতার উল্ল্যাহ। ৬ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ভানুগাছ চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। তবে সবচেয়ে বেশি সময় শিক্ষকতা করেছেন বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গণিত বিষয় সহজভাবে উপস্থাপন, শৃঙ্খলাপূর্ণ পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার জন্য তিনি আজও অসংখ্য শিক্ষার্থীর কাছে শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ।

শুধু একজন সফল শিক্ষকই নন, তিনি একজন সফল পিতাও। তার ১ ছেলে চিকিৎসক, ২ মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ২ মেয়ের জামাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এই অবদানের স্বীকৃতিস্বরূপ গত ১০ জুলাই কমলগঞ্জে হীড বাংলাদেশ কার্যালয়ে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২০ জন সফল বাবার মধ্যে তাকেও, সফল পিতা সম্মাননা, প্রদান করা হয়।

শিক্ষক আইয়ুব আলীর পারিবারিক পরিচয়, শিক্ষকতা জীবন, বর্তমান শারীরিক অবস্থা ও সম্মাননা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার আপন ভাতিজা, কমলগঞ্জ সরকারি গণমহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুক আহমদ।

বর্তমানে প্রিয় এই শিক্ষকের অসুস্থতার খবরে তার সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, যেন আইয়ুব আলী স্যারকে দ্রুত সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও শান্তিময় জীবন দান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com