মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিসের ত্রাণসামগ্রী বিতরণ

July 22, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে রাজনগর উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

২১ জুলাই মঙ্গলবার ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী হিফজুর রহমান হেলাল রাজনগরী, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউর রহমান, রাজনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুকিদ, সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন, অফিস সম্পাদক মাওলানা সালমান আহমদ, সদস্য মাও: কে এম আনিসুর রহমান সহ উপজেলা শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বন্যাকবলিত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com