তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর ২ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

কমলগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার আওতাধীন ২ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ০৯ই আক্টোবর, ২০২৬ ঈসায়ী, শনিবার, বিকাল ৪ ঘটিকায়, কমলগঞ্জ পৌর তালামীয কার্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয় ।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৌর শাখার সভাপতি মো. বুরহান উদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন তালুকদার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আবুল কাসেম নাঈম, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম রনি, সাংগঠনিক সম্পাদক সিয়াম সালেকিন, সহ-প্রচার সম্পাদক খালেদ আহমদ।
কাউন্সিলে আজাদুর রহমান চৌধুরী -কে সভাপতি, আজহার চৌধুরী -কে সাধারণ সম্পাদক ও আব্দুল মুহাজির সাইফুরকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি মুজাম্মিল আহমদ মাহিদ, মাশরাফি আহমদ, সহ সাধারণ সম্পাদক মারজান ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন সায়মন, শাহ মিজান, প্রচার সম্পাদক তাসিন আহমদ, সহ- প্রচার সম্পাদক আশরাফ হাসান সানি, শ্রাবণ আহমদ, সাজই আহমদ, অর্থ সম্পাদক শুভ আহমদ, অফিস সম্পাদক শাহরিয়ার শাহি, সহ- অফিস সম্পাদক হাফিজুর রহমান, রিশাতুর রহমান রিয়াদ, প্রশিক্ষণ সম্পাদক সাকিবুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক তামিম আহমদ, জিহান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আতিকুল ইসলাম, সহ- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আদিল হোসেন, সাকিবুল ইসলাম সাকিব, ইমন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানভীর আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক হদয় আহমদ, রাফসান আহমদ, নিশাত, সদস্য-রাহি উদ্দিন, মঈন উদ্দিন, মুজাহিদুল ইসলাম, মিলাদ হোসেন, আল রাফি, আরিয়ান ইসলাম আবিদ, রিয়াদ হোসেন ।



মন্তব্য করুন