কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

October 17, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ধনা বাউরির উদ্যোগে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার ১৬ অক্টোবর সকাল ৮টা থেকে ধনা বাউরির নিজ বাড়িতে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মিরতিংগা চা বাগানসহ আশপাশের কয়েকটি চা বাগানের শ্রমিক পরিবারের পুরুষ, নারী ও শিশুদের মাঝে কাপড় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও আমেরিকাপ্রবাসী মোস্তাফিজুর রহমান। দুর্গাপূজার আনন্দ চা শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে শ্রমিকদের মাঝে উৎসবের আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com