কমলগঞ্জে অপপ্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

October 17, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অডিও কল রেকর্ড ফাঁস করে হেয়প্রতিপন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আব্দুল আহাদ।

শনিবার ১৭ অক্টোবর বিকেল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, পূর্বশত্রুতা ও হিংসাত্মক মনোভাব থেকে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

আব্দুল আহাদ জানান, গত ১ অক্টোবর থেকে তিনি কমলগঞ্জের লন্ডন রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টারের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন। এর আগে দায়িত্বে থাকা সাবেক ব্যবসায়ী মাজু মিয়া গত ৩০ সেপ্টেম্বর ব্যবসা ছেড়ে চলে যান বলে দাবি করেন তিনি। ব্যবসায়িক অংশীদারিত্বের পাওনা টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে তাঁর ফোনালাপ রেকর্ড করে পরে বিকৃত ও অসম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন আহাদ। এ ছাড়া বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান আব্দুল আহাদ। এ সময় রিসোর্টের ব্যবস্থাপক এম আনোয়ার মাহমুদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com