তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি ইসমাঈল, সাধারণ সম্পাদক হামজা

কমলগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার আওতাধীন ৩ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১৭ অক্টোবর শনিবার বিকাল ৩ ঘটিকায় কমলগঞ্জ পৌর তালামীয কার্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয় ।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৌর শাখার সভাপতি মো. বুরহান উদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সিয়াম সালেকীন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর তালামীযের প্রচার সম্পাদক রাতুল হাসান সামি, সহ-প্রশিক্ষণ সম্পাদক আজাদুর রহমান চৌধুরী শাফি, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাজু আহমদ লিমন।
কাউন্সিলে ইসমাঈল হোসেনকে সভাপতি, হামজা হাছানকে সাধারণ সম্পাদক ও মো: শাহান উদ্দিন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, সহ-সভাপতি সৈয়দ শাকিল আহমদ, ফাহিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক সিয়াম আহমদ, রেদ্বয়ান আহমদ, রাহিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক তাহমিদ আহমদ, সালমান ইসলাম সানি, প্রচার সম্পাদক তালুকদার মো: রবিউল হোসেন সানি, সহ-প্রচার সম্পাদক ইমাদুদ্দিন, অর্থ সম্পাদক জিহাদ আহমদ, অফিস সম্পাদক রায়হান আহমদ, সহ-অফিস সম্পাদক সাকিবুল ইসলাম, অভি আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাহফুজ আহমদ রনি, সহ-প্রশিক্ষণ সম্পাদক রায়হান আহমদ রনি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহিত মিয়া, সহ- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হানিফ আল রাহিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদি আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক জিল্লুর রহমান, নাজমুল ইসলাম, সদস্য-সোহান আহমদ, ইসতিয়াক আহমদ, তানসিদ আহমদ, শাকিল আহমদ, রেদ্বওয়ান, মাহিন, নাহিদ, আশরাফুল ইসলাম।



মন্তব্য করুন