(ভিডিওসহ) বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

October 11, 2018,

স্টাফ রিপোর্টার॥ সবার জন্য চক্ষু সেবা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার বিএন এসবিচক্ষু হাসপাতাল এর উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস-২০১৮ পালিত হয়েছে।

১১ অক্টোবর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা প্রশাসক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি মোঃ তোফায়েল ইসলামের নেতৃত্বে দৃষ্টি পদযাত্রা শুরু হয়ে পদযাত্রাটি মৌলভীবাজার পৌরসভা এলাকা প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল হামিদ মাহবুব, কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক এস এম উমেদ আলী, সৈয়দ হেদায়েত উল্লাহ বেলাল, সৈয়দ তৌফিক আহমদ, সৈয়দ মুজিবুর রহমান প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, এনজিও প্রতিনিধি, যুব রেক্রিসেন্ট সদস্য, স্কাউটস ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সকালে দিবসটি উদযাপন উপলক্ষে কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে একটি ফ্রি শিশু চক্ষু ক্যাম্প-এর আয়োজন করা হয়। এ শিবিরের মাধ্যমে বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করেন। প্রায় ১২শ শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী ঔষধ, চশমা এবং ২৭ জন শিক্ষার্থীকে চশমা প্রদানের জন্য নির্বাচন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com