(ভিডিওসহ) মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজের দাবীতে নতুন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

October 14, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি মেডিকেলের দাবীতে মইন উদ্দিন-রহিমুন্নেছা শিক্ষা ও কল্যাণ পরিষদ, দুর্লভপুর, মৌলভীবাজার এর আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৪ অক্টোবর রোববার সদর উপজেলার নতুন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৫ লক্ষ মানুষের প্রানের দাবি মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ চাই এই দাবির প্রতি সমর্থন জানিয়ে রুমেল আহমদের সভাপতিত্বে ও আরিফ হোসেনের উপস্থাপনায় গনস্বাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নতুন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com