(ভিডিওসহ) মৌলভীবাজার সরকারী কলেজে ৫ম প্রাণি বিদ্যা অলিম্পিয়াড সিলেট অঞ্চল সম্পন্ন

October 25, 2018,

স্টাফ রিপোর্টার॥ “প্রাণি জগৎকে জানি প্রাণি বৈচিত্র্য সংরক্ষন করি” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার সরকারী কলেজে আয়োজন করা হয়েছে ৫ম প্রাণিবিদ্যা অলিম্পিয়াড ২০১৮ সিলেট অঞ্চল।

বৃহস্পতিবার ২৫ অক্টোবর সকালে অলম্পিয়াডে অংশগ্রহণকারী সিলেট বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মৌলভীবাজার সরকারী কলেজ থেকে র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অলিম্পিয়াড অনুষ্ঠানের উদ্বোন শেষে আলোচনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার এর জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলীর সভাপতিত্বে ও একই কলেজের প্রাণি বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রোকসানা সুলতানা সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নায়েম এর প্রাক্তন মহাপরিচালক ও প্রাণি বিদ্যা অলিম্পিয়াড এর আহবায়ক প্রফেসর খান হাবিবুর রহমান, বাংলাদেশ প্রাণি বিজ্ঞান সমিতির সহÑসভাপতি মন্মথ নাথ সরকার, প্রাণি বিজ্ঞান সমিতি সিলেট বিভাগের আঞ্চলিক সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ ফারুক মিয়া, মৌলভীবাজার সরকারী কলেজের প্রাণি বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সেলিম।

এসময় বক্তারা অংশগ্রহণকারী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন প্রাণি বিদ্যা বড় বিদ্যা, কোনো জ্ঞান অর্জন করতে হলে আগে নিজেকে জানতে হবে। আমরা মানুষ সৃষ্ঠির সেরা জীব কি করে হলাম তা জানতে হবে। এক সময় এই পৃথিবীতে কোনো প্রাণের সঞ্চালন ছিল না। পৃথিবীর সৃষ্টির প্রায় ৫ হাজার বছর পরে প্রাণের সঞ্চালন ঘটে। তখন থেকেই একে অপরের পরিপূরক হয়ে যাত্রা শুরু প্রাণি জগতের। তাই প্রাণি জগৎ ও জীবন সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের প্রয়োজন ও কল্যাণে জীবনের তাগিদে প্রাণিদের খাদ্য ও আবাসস্থল রক্ষা করতে হবে। তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের আশপাশের প্রাণি ও জীববৈচিত্র রক্ষায় নিজে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও আরো সচেতন করতে হবে।

৫ম প্রাণিবিদ্যা অলিম্পিয়াড ২০১৮ সিলেট অঞ্চলে বিভাগের ১৫টি কলেজের ৩৩৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক ও খ বিভাগে লিখিত মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ হন ৪জন। ক বিভাগ থেকে কমলগঞ্জের বিএফ শাহীন কলেজের নুসরাত জাহান নিশা ও জুড়ী তৈয়বুন নেছা খানম একাডেমির পল্বব দাস। খ বিভাগ থেকে উত্তীর্ণ হন মৌলভীবাজার সরকারী কলেজের  ফারিয়াতুল আজরা ও চুমকি  রাণী ধর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com