(ভিডিওসহ) প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা

স্টাফ রিপোর্টার॥ প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক সাংবাদিকদের নিয়ে একদিনের অবহিত করণ কর্মশালা বিএনএসবি চক্ষু হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে হাসপাতাল কনফারেন্স রুমে কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৭ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।
বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদের সভাপতিত্বে ও বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক এহসানুল মান্নান এর পরিচালনায় কর্মশালার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল ও সিভিল সার্জন ডাক্তার শাহজাহান কবির চৌধুরী।
বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের নির্বাহী সদস্য এস এম উমেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি।
দ্বিতীয় পর্বে কর্মশালায় শিশু ও বয়স্কদের চোখের বিভিন্ন সমস্যা ও প্রতিকার এবং প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারি সার্জন ডাঃ মোঃ আব্দুল মান্নান মুনিম। দৃষ্টিশক্তি পরিমাপ, দৃষ্টি ত্রুটিজনিত বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে কর্মশালায় আলোচনা রাখেন হাসপাতালের রিফ্রেকশনিষ্ট মোঃ আব্দুল মান্নান। পরে বিকেলে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়।



মন্তব্য করুন