(ভিডিওসহ) জেলা ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ : পুলিশ সুপার ও পৌর মেয়রের অাশ্বাসে অবরোধ প্রত্যাহার

আশরাফ আলী॥ মৌলভীবাজার জেলা ইজতেমা বন্ধের দাবিতে কওমী মাদরাসা ও উলামা মাশায়েখের ব্যানারে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করা হয়।
বৃহস্পতিবার ১৫ নভেম্বর দুপুর থেকে শহরের ঈদগাহ প্রাঙ্গনে বিক্ষোভকারীরা অবস্থান নেয়। এ সময় শহর জুড়ে উত্তেজনা বিরাজ করে। পরে আন্দোলনরতরা একটি ভিক্ষোব মিছিল বের করে শহরের এম সাইফুর রহমান সড়ক ও সিলেট সড়ক হয়ে শাহ মোস্তফা সড়কস্থ ঈদগাহ এলাকায় এসে প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। এ সময় সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ কারীরা ইজতেমা বন্ধের দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। এসময় তারা স্লোগান দিতে থাকে ‘সাদ পন্থীদের ইজতেমা, বন্ধ কর করতে হবে’। এবং ‘অবিলম্বে জেলা ইজতেমা বন্ধ কর করতে হবে’।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা জামিল আহমদ আনসারী, মুফতি শামসোজ্জোহা, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল মুনিম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সাদ আমীন ও মাওলানা ইমদাদুর রহমান। এছাড়াও মিছিলে বিভিন্ন কওমী মাদরাসার ছাত্র ও শিক্ষকরা।
বিক্ষোবকারীরা রাস্তা অবরোধ করে সেখানেই আছরের নামাজ আদায় করেন। রাস্তা বন্ধ হওয়ায় চলাচলকারী মানুষ চরম দূর্ভোগে পড়েন। 
অবরোধ স্থলে পৌছে পুলিশ সুপার মোঃ শাহজালাল ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান শুক্রবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে যারা এসেছেন তাদের তুলে দেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন ভিক্ষোভ কারিরা। এ সময় পৌর কাউন্সিলর আয়াছ আহমদ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত হন।



মন্তব্য করুন