(ভিডিওসহ) মৌলভীবাজারে শুরু হয়েছে তিনদিনব্যাপী আয়কর মেলা ২০১৮

November 16, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে শুরু হয়েছে ১৫-১৮ নভেম্বর তিনদিনব্যাপী আয়কর মেলা। মেলায় কর অঞ্চল সিলেটের আওতাভুক্তরা কর প্রদান করবেন।
বৃহস্পতিবার ১৫ নভেম্বর ১২টায় এম সাইফুর রহমান অডিটরিয়ামে মেলার উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
মেলায় ইটিআইএন খোলা ও রিটার্ণ গ্রহণের জন্য সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, কাস্টমস্, জেলা সঞ্চয় অফিস ও পরামর্শ কেন্দ্র সহ মোট ১৩টি বুথ রয়েছে।
উদ্বোধনের পর কর অঞ্চল সিলেটর এর কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মৌলভীবাজার মো. তোফায়েল ইসলাম, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বার সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com