(ভিডিওসহ) মৌলভীবাজার-৩ আসনের মনোনয়ন নিয়ে ফিরলেন নেছার আহমদ

November 26, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৩ আসনে থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ মনোনয়ন পেয়েছেন। রোববার কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম বুঝে নেন।
দলীয় মনোনয়ন পেয়ে নেছার আহমদ ঢাকা থেকে ২৬ নভেম্বর সোমবার দূপুর ২টায় নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে পৌছলে নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। পরে গাড়ীবহর সহ দীর্ঘ ২৫ কিলোমিটার সড়ক পারি দিয়ে মৌলভীবাজার শহরে পৌছে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) মাজার শরীফ জিয়ারত করেন। এ সময় রাস্তার দুই পশে থাকা নেতা কর্মীরা তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি তার নির্বাচনী এলাকা রাজনগর উপজেলার বিভিন্ন ন্থানে যান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, আকিল আহমদ, আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com