(ভিডিওসহ) ১১তম গ্রেডের দাবিতে মৌলভীবাজার জেলার সহকারী শিক্ষকদের মানববন্ধন
March 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন মৌলভীবাজারের সহকারী প্রাথমিক শিক্ষকরা।
বৃহস্পতিবার ১৪ মার্র্চ বিকাল ৫টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সহকারি শিক্ষক মৌলভীবাজার সদর সভাপতি কবির আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবায়দুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রবেন্দ্র বিজয় দাশ, মো: আলী হোসেন, শরীফ উদ্দীন, সদর উদ্দীন, নাজনীন চৌধুরী এলিন, তাসনিম চৌধুরী বিথী, মসরুর আহমদ, ময়জুল হক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির অন্যান্য শিক্ষকবৃন্দ।



মন্তব্য করুন