মৌলভীবাজারে চলন্ত বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

March 23, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শেরপুরে চলন্ত বাসে ভাড়া নিয়ে কথা কটাকাটির জের ধরে হেলপারের ধাক্কায় বাসের নীচে চাপা পরে সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ওয়াসিম হাসানের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায়।
পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহন (ঢাকা মেট্রো ভ-১৪-১২৮০) বাসের ভেতর কৃষি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ওয়াসিম হাসান ও বাসের হেলপারের কথা কাটাকাটির এক পর্যায়ে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দিলে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ওয়াসিম গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে রাস্তায় মারা যায়। তার মৃত দেহ ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
নিহত ওয়াসিম হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার রুদ্রগ্রামের মাহবুবুর রহমানের পুত্র। সে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য উদার পরিবহন বাসে উঠে।
শেরপুর পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক বাসটি প্রায় ১০ কিঃ মিঃ দূরে সিলেটের বেগমপুর নামক স্থানে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com