(ভিডিওসহ) আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে ৩টি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

April 22, 2019,

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের রাতগাঁওয়ে  আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ স্মরণিকাসহ ৩টি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ এপ্রিল রবিবার দূপুরে কলেজ হল রুমে এই প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়। গ্রন্থ ৩টি কলেজ স্মরণিকা “বিশ্বায়ন-২”, কলেজ প্রতিষ্ঠাতা ও গবর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব এম রহিম সি,আই,পির আত্মজীবনীমূলক গ্রন্থ “নক্ষত্র জ্যোতি” ও বিশিষ্ট লেখক, কলামিষ্ট ও গবেষক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব এর ইতিহাস গ্রন্থ “সুবে বাংলার সিপাহসালার বেঈমান মীরজাফর আলী খাঁন, আর নয় পলাশী আর নয় মীরজাফর”।

আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও প্রভাষক নিরুপম দাশের পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন (৩৩৬) এর সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা মহিলা লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন। প্রকাশনা অনুষ্ঠানে গ্রন্থের মোড়ক উদ্বোধক ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা ও গবর্নিং বডির সভাপতি আলহাজ্ব এম রহিম (সি,আই,পি), বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা সাংবাদিক সমিতির সভাপতি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ করেসপনডেন্ট ও সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক ভিপি, লেখক ও নাট্যকার ভিপি আব্দুল মতিন, আলহাজ্ব মখলিছুর রহমান ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য শিক্ষানুরাগী মোঃ মুজিবুর রহমান মুজিব, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন।

স্বাগত বক্তব্য রাখেন কলেজ ইংরেজী প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মো: ফজলুল হক, পবিত্র গীতা থেকে পাঠ করেন আইসিটির প্রভাষক সুদীপ ভট্রাচার্য্য। মানপত্র পাঠ করেন কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক কাকলী রাণী দাস। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক ফাহমিদা বেগমসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথিদের কলেজের পক্ষে ক্রেষ্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com