(ভিডিওসহ) শিক্ষার মান উন্নয়নে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ল্যাপটপ বিতরণ

স্টাফ রিপোর্টার॥ আধুনিক প্রযুক্তি ব্যবহার ও শিক্ষার মান উন্নয়নে স্কুল এবং মাদ্রাসা শিক্ষাকে আরো গতিশীল করতে মৌলভীবাজার জেলার পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ল্যাপটপ বিতরনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর শনিবার দুপুরে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এ ল্যাপটপ বিতরন অনুষ্টানের আয়োজন করে মৌলভীবাজার জেলা শিক্ষা অফিস। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ ও প্রকল্প পরিচালক প্রফেসার ড. প্রবীর কুমার ভট্রাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) এর আর্থীক-কারিগরি সহযোগিতায় এ জেলার ৫০টি স্কুল-মাদ্রাসায় এ ল্যাপটপ বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ ও প্রকল্প পরিচালক প্রফেসার ড. প্রবীর কুমার ভট্রাচার্য্য।



মন্তব্য করুন