(ভিডিওসহ) মৌলভীবাজারে আবরারসহ সকল হত্যাকান্ডের প্রতিবাদ কবিতায়

October 12, 2019,

স্টাফ রিপোর্টার॥ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদসহ সকল হত্যাকান্ড ও অন্যায় অবিচারের বিরুদ্ধে কবিতায় প্রতিবাদ জানালো সাহিত্য আড্ডা, মৌলভীবাজার।

১২ অক্টোবর শনিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব চত্তরে সংগঠনের সমন্বয়ক স্বর্ণালী দাস টুম্পার সঞ্চালনায় এতে স্বরচিত প্রতিবাদী কবিতা পাঠ করেন বায়োজিদ হুসাইন,সজীবুল ইসলাম,অনুধারা রায় অর্পা, মমতাজ বেগম,সহিদুর রহমান। সংহতি প্রকাশ করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ ভুঁইয়া,সমাজ তান্ত্রিক ছাত্র ফ্রন্ট,মৌলভীবাজার জেলার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দি, বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা শাখার সংগঠক রাজিব সূত্রধরসহ প্রমুখ। কবিতায় প্রতিবাদে তারা আবরার ফাহাদ হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com