বড়লেখায় বাণিজ্যমেলা বন্ধের  দাবিতে ব্যবসায়ীদের স্মারকলিপি

October 14, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা রেলওয়ে যুবসংঘ মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজনের প্রতিবাদে ও মেলা বন্ধের দাবিতে মাঠে নেমেছেন পৌর শহরের ব্যবসায়ীরা।

বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান এবং মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বলেন, একদিকে দীর্ঘদিন থেকে বড়লেখা পৌর শহরে ব্যবসা মান্দা চলছে। অধিকাংশ ব্যবসায়ীরা ব্যাংক ও বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন নিয়ে এমনিতেই ক্ষতিগ্রস্ত। অপর দিকে মাসব্যাপী বানিজ্য মেলা হলে আরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এমতাবস্থায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনীর নামে মাসব্যাপী বাণিজ্য মেলা চললে স্থানীয় ব্যবসায়ীরা পথে বসবে।

অতীতে ২০১৬ সালে মুক্তিযোদ্ধা সন্তানদের আয়োজনে মাসব্যাপী বানিজ্য মেলার

 প্রস্তুতি নিলেও ব্যবসায়ীদেরকে আশ্বাস দেয়া হয়েছিল যে আর কোন দিন মেলা আয়োজন করবে না। এবার আয়োজক কমিটি সবকিছু নিয়ে আসায় ব্যাপক নোকসান হওয়ার আশংকায় এক মাসের পরিবর্তে ১৫ দিনের মেলা আয়োজনের দাবী জানান।

স্মারকলিপি প্রদান এবং পৌর মেয়রের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সহসভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ উদ্দিন, ব্যবসায়ী আবুল হোসেন, হারুনুর রশিদ বাদিশা, আব্দুল লতিফ, হাজী সেলিম আহমদ, সবুজ আহমদ, মীর শামিমুর রহমান, জুমন আহমদ, মিহবাহ উদ্দিন, রুয়েল আহমেদ, আবুল হোসেন, তাজুল ইসলাম, জবরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com