বড়লেখা শিশুশিক্ষা একাডেমির অর্থ সম্পাদকের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে সংবর্ধনা

January 28, 2026,

আব্দুর রব : বড়লেখা পৌরশহরের শিশুশিক্ষা একাডেমির অর্থ সম্পাদক ফখরুল ইসলাম পারুলের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে সোমবার ২৬ জানুয়ারি বিদ্যালয়ের হলরুমে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুজাউল মাদ্রাসার ছাত্র সংসদের সাবেক ভিপি মাসুদুর রহমান।

শিশুশিক্ষা একাডেমির সভাপতি সাংবাদিক খলিলুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বড়লেখা মোহাম্মদদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যাপক তারেক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিশুশিক্ষা একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন শিক্ষানুরাগী ও ব্যবসায়ি যুক্তরাষ্ট্রগামি ফখরুল ইসলাম পারুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা খিজির আহমদ, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মামুনুর রশিদ, প্রধান শিক্ষক ইশরাত রেবিন, সিনিয়র শিক্ষক আব্দুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com