(ভিডিওসহ) নাজিরাবাদে মা সমাবেশে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ঔষধ প্রদান

স্টাফ রিপোর্টার॥ কমিউনিটি ভিত্তিক প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর উদ্দ্যোগে ও ইউনিসেফের আর্থিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক সহযোগিতায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর বৃহস্পতিবার দূপুরে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে মা সমাবেশে গর্ভবর্তী ‘মা’দের বিনামূল্যে রক্তের হিমোগ্লোবিন, গ্রুপ নির্নয়, সুগার পরীক্ষা ও এনএনসি পরীক্ষা সহ জরুরী ঔষধ সরবরাহ করা হয়।
ইউপি চেয়ারম্যান সৈয়দ এনামুলহক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহজাহান কবির চৌধুরী, সদর উপজেলার ইউএনও মোঃ শরিফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন রহমান, ডা. বিনেন্দু ভৌমিক, ইউএফপিও রাশেদুল হাসান, ইউনিসেফ প্রতিনিধি ডা. ফজলে এলাহী মির্জা, পিএইচডি এর জেলা সমন্বয়কারী মোকিম হোসেন। সমাবেশে ১৪০ জন মাকে বিনামূল্যে হিমোগ্লোবিন, সুগার পরিক্ষা ও রক্তের গ্রুপ নির্নয় ও এএনসি সেবা প্রদান করা হয়।



মন্তব্য করুন