(ভিডিওসহ) ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবিতে  বিক্ষোভ সমাবেশ

October 17, 2019,

স্টাফ রিপোর্টার॥ ভারতের সাথে অসম চুক্তি বাতিল, আবরার হত্যার বিচার ও ক্যাসিনোসহ দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্বে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল সংগঠনসমুহ, মৌলভীবাজার।

১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় চৌমুহনা চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি এডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, সিপিবি, বাসদ, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা, ভারতের সাথে সরকারের অসম চুক্তির কঠোর সমালোচনা করে এ চুক্তিসমুহ বাতিলের দাবি জানান। সেই সাথে আবরার হত্যার সুষ্ঠু বিচার এবং দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধের দাবি করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com