(ভিডিওসহ) মৌলভীবাজারে ইসলামী ব্যাংকের দারিদ্র্য বিমোচন কর্মসূচীর আওতায় গ্রাহক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত

October 19, 2019,

জনি বেগম॥ মৌলভীবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর দারিদ্র্য বিমোচন কর্মসূচীর পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) গ্রাহক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর শনিবার বিকেলে মাসব্যাপী (১ থেকে ৩১ অক্টোবর)চলমান বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে ইসলামী ব্যাংক এর উদ্যোগে মৌলভীবাজার শাখা প্রাঙ্গনে ‘ইসলামী ব্যাংক’ পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক সমাবেশ ও মেলা ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মুহাম্মাদ সাঈদ উল্লাহ সভাপতিত্বে ও ব্যাংকের সিনিয়র এসিস্ট্যন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ জিয়াবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও উইং প্রধান (এইচআরডব্লিউ, হেড অফিস) মোঃ সালেহ ইকবাল।

এছাড়া মৌলভীবাজার শাখাসহ জেলার অন্য তিনটি শাখা শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখার গ্রাহকবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃবন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের ইমামগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিগন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন লক্ষ্যে দারিদ্র্য বিমোচন কর্মসূচী চালিয়ে যাওয়ায় ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com