(ভিডিওসহ) ভোলার বুরহান উদ্দিনের ঘটনায় মৌলভীবাজারে বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সচেতন ওলামা মাশায়েক পরিষদ ও খেলাফত মজলিশ এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর সোমবার দুপুরে মৌলভীবাজার টাউন ঈদগাহ প্রাঙ্গন ও পশ্চিম বাজার জামে মসজিদ থেকে পৃথক কর্মসূচি পালন করেছে সচেতন ওলামা মাশায়েখ পরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিশ।
সচেতন ওলামা মাশায়েখ পরিষদের নেতৃত্ব দেন মাওলানা কাজী সামছুল হক। অপরদিকে খেলাফত মজলিশের নেতৃত্ব দেন মাওলানা হাবিবুর রহমান কাসেমী। উভয় সংগঠনই শহরের গুরুত্বর্পর্ণ কিছু সড়ক প্রদক্ষিন করেন ও সমাবেশে মিলিত হয়ে বলেন অভিলম্বে ভোলার বুরহান উদ্দিনের ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্তা করতে হবে। নতুবা মহানবী হজরত মোহাম্মদ (সা:) কটুক্তিকারীদের ও খুনিদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ছিল খুবই তৎপর। তারা মিছিলের গতিপথও পরিবর্তন করে দেন।



মন্তব্য করুন