(ভিডিওসহ) মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

October 22, 2019,

স্টাফ রিপোর্টার॥ “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়” এ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মৌলভীবাজারের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

২২ অক্টোবর মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ উপলক্ষ্যে সকালে বর্ণাঢ্য র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহম্মেদ, বিআরটিএ এর সহকারি পরিচালক হাবিবুর রহমান।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আনোয়ারুল হক, পৌরসভার মেয়র ফজলুর রহমান, সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবির চৌধুরী প্রমুখ।

র‌্যালীতে বিভিন্ন স্কুল কলেজ, স্কাউট গার্ল গাইডস ও সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শির্ক্ষাথীরা অংশ গ্রহন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com