(ভিডিওসহ) ঢাকা উত্তর সিটির ৩২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানকে মৌলভীবাজার আদালতে হাজির : অস্ত্র আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে

স্টাফ রিপোর্টার॥ ক্যাসিনো ব্যবসায়ি রাজধানীর মোহাম্মদপুরের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় আদালতে হাজির করে গ্রেপ্তার (শোন এরেষ্ট) দেখানো হয়েছে।
মঙ্গলবার ২২ অক্টোবর দূপুরে ১১ টায় মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মোঃ সালেহ্ আহমদ এর আদালতে হাজির করে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে তাকে পাঠানো হয় মৌলভীবাজার জেলা কারাগারে।
মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস এম আজাদুর রহমান আজাদ জানান, আগামীকাল বুধবার শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনের মামলায় রিমান্ডের জন্য আবেদন করা হতে পারে।
গত ১২ অক্টোবর শনিবার সকালে র্যাবের ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলা নং ১৫, তারিখ ১২/১০/২০১৯।
উল্লেখ্য শুক্রবার ১১ অক্টোবর সকালে র্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহ রোডের হামিদা আবাসিক গেস্ট হাউজের সামনে থেকে তাকে আটক করে। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
হাবিবুর রহমান মিজান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।



মন্তব্য করুন