(ভিডিওসহ) শেরপুর থেকে বিদেশ পিস্তলসহ কুখ্যাত সন্ত্রাসী জামিল র‌্যাবের হাতে আটক

November 3, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকা থেকে জামিল হোসেন নামের এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২ নভেম্বর মধ্যরাতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল মৌলভীবাজারের শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকার আলী মার্কেটে খাবার হোটেলে অভিযান পরিচালনা করে। অভিযানে হোটেল মালিক মোঃ জামিল হোসেন (২৫) কে আটক করে দেহ তল্লাশী করে ১টি বিদেশী লম্বা ব্যারেল পিস্তল উদ্ধার করা হয়। আটককৃত জামিল হোসেন সিলেটের ওসমানি নগর থানার  মোস্তফাপুর গ্রামের মোঃ আব্দুল জলিলের পুত্র।

র‌্যাব-১৪ জানায় শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী মোঃ জামিল হোসেন দীর্ঘদিন যাবৎ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম এবং বিভিন্ন ধরনের মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। হোটেল ব্যবসার পাশাপাশি আশেপাশের এলাকার মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। আটক আসামীর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com