(ভিডিওসহ) রোগীবান্ধব হাসপাতাল ও চিকিৎসক ফি ২০০ টাকা করার দাবি অবস্থান কর্মসূচি

November 5, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসার মান উন্নয়ন, সকল অনিয়ম বন্ধসহ ১২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার ৫ নভেম্বর দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ মৌলভীবাজার শাখার আয়োজনে অবস্থান কর্মসুচি পালিত হয়। কৃষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহর লাল দত্ত-এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টাম-লীর সদস্য আব্দুল মালিক, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু,বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মঈনুর রহমান মগনু, ওয়ার্কার্স পার্টি মৌলভীবাজার জেলার সংগঠক প্রশান্ত দেব ছানা, গণসংহতি আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক জুনেদ আহমদ,  বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি জাবেদ ভূঁইয়া,  বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুবিনয় রায় শুভ।

সভায় বক্তারা হাসপাতালের চিকিৎসায় অনিয়ম ও ঔষধ চুরি বন্ধ, রোগীদের খাবারের মান উন্নত করা, মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ স্থাপন, সরকারি হাসপাতালের চিকিৎকদের চেম্বারে চিকিৎসা ফি ২০০ টাকা করার দাবি জানান।

পরে ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি সিভিল সার্জন বরাবরে প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com