(ভিডিওসহ) মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা বিএনপি’র উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
৯ নভেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলা বিএনপি’র সহসভাপতি ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে ও ফখরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান।
বক্তব্য রাখেন সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ¦ মোয়াজ্জেম হোসেন মাতুক, মোঃ বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হেলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, মতিন বকস, মুজিবুর রহমান মজনু, যুবদলের জেলা সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জাসাসের জেলা সভাপতি মারুফ আহমদ প্রমুখ।
এছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন। আলোচনাসভা শেষে শহরে একটি মিছিল বাহির করতে চাইলে পুলিশ বাঁধা দেয়।



মন্তব্য করুন