(ভিডিওসহ) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দ শাহ্ মোস্তফা (র.) দরগাহ শরীফের উদ্যোগে র্যালি

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ শরীফের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
দরগাহ শরীফের মোতাওয়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদের নেতৃত্বে রোববার সকাল ১১ ঘটিকায় মাজার প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দরগাহ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন দরগাহ শরীফ মসজিদের প্রেস ইমাম শামিম আহমদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব,দরগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও.মীর্জা শামিম আহমদ, আনজুমানে আল ইসলাহ সহ সভাপতি মাও.মকবুল হোসাইন খান, এ্যাডভোকেট হাবিবুর রহমান মুকুল, সাংবাদিক বকসি ইকবাল, মোঃ ফখরুল ইসলাম, হাফেজ মাও.আবুল হোসেন,মাও.জালাল আহমদ আখন্জি, শেখ মোঃ ইলিয়াস আহমদ, শেখ মোঃ জালাল আহমদ, সৈয়দ আজিজ মোজতবা, এ্যাডভোকেট আব্দুল আলীম, লোকমান হোসেন তরফদার প্রমুখ।
পরে মাজার জিযারত ও মিলাদ মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শিরণী বিতরণ করা হয়।
উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খতমে কুরআন, খতমে খাজেগান অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান শহরে র্যালি বের করে।



মন্তব্য করুন