(ভিডিওসহ) দেশব্যাপি নারী নির্যাতনের বিরুদ্ধে  ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

November 11, 2019,

স্টাফ রিপোর্টার॥ সারাদেশে নারীর প্রতি সহিংসতা এবং মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুমী রানী দেব’কে শ্লীলতাহানি ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

১১ নভেম্বর সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের আয়োজনে শহরের চৌমোহনা চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ। জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সহ-সভাপতি সুমন কান্তি দাস, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমদ, মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, রাজনগর সরকারি কলেজের শিক্ষার্থী শাকিব আহমদ, পলিটেকনিক্যাল ইনিস্টিউটের শিক্ষার্থী সাজিদুর রহমান শান্ত।

এসময় বক্তারা, বলেন সারাদেশে নারীর প্রতি সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। বিচারহীনতার সংস্কৃতি এর জন্য দায়ী। সুমী রানী দেব গত চার মাস আগে বখাটে মাছুমের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা করেন কিন্তু আইন পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। যার কারণে বখাটে মাছুম গত ৯ নভেম্বর তাকে ছুরিকাঘাতে আহত করে। মাছুমকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com