(ভিডিওসহ) মৌলভীবাজারে তিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন

November 16, 2019,

পলি রানী দেবনাথ॥ “নির্বিঘেœ ও নিশ্চিন্তে আয় কর রিটার্ন দিন কর মেলাতে” এই থিমকে অনুসরন করে এবং “উন্নয়নের শীর্ষে যাব, যথা যথ আয় কর দিব” এই শ্লোগানকে সামনে রেখে কর অঞ্চল, সিলেট এর আয়োজনে শুরু হয়েছে আয়কর মেলা।

১৫ নভেম্বর শুক্রবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে তিন ব্যাপী আয় কর মেলার শুভ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা কর অঞ্চল সিলেট এর অতিরিক্ত কর কমিশনার মো: আবু সাইদ সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌরসভা মেয়র ফজলুরর হমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজীব ঘোষ।

আলোচনা সভা শেষে ফিতা কেটে আয়কর মেলার শুভ উদ্বোধন করেন অতিথিরা। মেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত  প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com