(ভিডিওসহ) যানজটমুক্ত শহর ও সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষে পুলিশের সচেতনা মূলক প্রচারণা

November 18, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরকে যানজটমুক্ত রাখতে ও সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষে জেলা পুলিশের উদ্দ্যোগে উদ্বুদ্ধকরন ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ নভেম্বর দুপুরে শহরের সিলেট সড়কের পশ্চিমবাজার এলাকায় পুলিশ বক্সের সামন ও আশপাশে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওই সময় জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচারণা ও স্বেচ্ছাসেবকদের মধ্যে বরাদ্ধকৃত বিশেষ পোষাক ও লিফলেট বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন ও প্রচারণা কাজে অংশ নেন পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার), পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাবেক সাধারন সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সদর সালাউদ্দিন কাজল, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোহাম্মদ উল্যাহ, ট্রাফিক সার্জেন্ট শামসুজ্জামানসহ অ্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com