(ভিডিওসহ) সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম

November 23, 2019,

স্টাফ রিপোর্টার॥ বিদায় সংবর্ধনায় সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত হলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম (পিপিএম)। শনিবার ২৩ নভেম্বর সন্ধ্যায় পাতাকুঁড়ির দেশ পত্রিকা কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, এই জেলায় তিনি চাকুরী করতে পেরে আনন্দিত ও খুশী। তিনি বলেন, এখানের ছোটরা বড়দের সম্মান করেন আর বড়রা ছোটদের স্নেহ করেন। যা দেশের অনেক এলাকায়ই দেখা যায়না।
তিনি আরও বলেন, পুলিশ শুধুমাত্র একটি এলাকাকে নিয়ন্ত্রণ করতে পারে, বদলে দিতে পারে। কিন্তু সাংবাদিকরা একটি সমাজ ও একটি দেশের বিভিন্ন পরিবর্তন করতে পারে তাঁদের লিখনীর মাধ্যমে। তিনি সাংবাদিকদের মাধ্যমে জেলার সকল স্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।
বিদায় সংবর্ধনার আলোচনা সভায় মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও পাতাকুঁড়ির দেশ পত্রিকার সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে এবং পত্রিকার নির্বাহী সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি ও কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, দীপ্ত টিভি প্রতিনিধি বকসী মিছবাউর রহমান, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক মৌমাছি কণ্ঠ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাপ্তাহিক মুক্তকথা সম্পাদক মামুনুর রশীদ মহসীন, মাছরাঙা প্রতিনিধি ফেরদৌস আহমেদ, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, মানবজমিন স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, বাংলা ট্রিবিউন প্রতিনিধি সাইফুল ইসলাম, খবরপত্র প্রতিনিধি শ ই সরকার জবলু, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ, মনুবার্তা সম্পাদক জসিম উদ্দিন, দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজ ডটকম প্রতিনিধি আব্দুল কাইয়ূম, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন জুলফিকার আলী ভুট্রু, এনটিভি ক্যামেরাপার্সন মনজু বিজয় চৌধুরী প্রমুখ।
সাংবাদিকদের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে রাশেদুল ইসলাম বলেন,আমি গিত ৪ বছর ২ মাস দ্বায়িত্ব পালনকালে এখানকার কোন সাংবাদিকের ব্যাপারে কোন নেগেটিভ অভিযোগ পাইনি। কোন সাংবাদিকের নামে নেগেটিভ কোন নিউজ আমাদের কানে আসে নাই। কারনে অকারনে যখনই কোন সাংবাদিকের হেল্প চেয়েছি সাথে সাথেই পেয়েছি।
সাংবাদিকদের উপর কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, একজন পুলিশ একটা এরিয়ার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে, কিন্তু একজন সাংবাদিকের দ্বায়িত্ব, দ্বায়বদ্ধতা, রাষ্ট্রের প্রতি দ্বায়বদ্ধতা অনেক বেশি। এই সমাজটাকে রাষ্ট্রটাকে পরিবর্তন করতে পারে একজন সাংবাদিক ও সংবাদমাধ্যম।
মৌলভীবাজারে সংবাদ মাধ্যম অনেক নিষ্ঠার সাথে নিরপেক্ষতার সাথে কাজ করেছে, একারনে আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার অনেক ভুল হতে পারে, এখানে আমি অনেক দীর্ঘ সময় কাজ করেছি তাই আপনাদের মাধ্যমে আমি মৌলভীবাজারবাসীর কাছে মাফ চাচ্ছি। তিনি দ্বায়িত্ব পালনকালে যখন যে কাজে যে মানুষটাকে হেল্প চেয়েছি ঘর থেকে জিনিস বের করে দিয়েছে, কখনই কারো কাছে না শুনিনাই।
মৌলভীবাজার শান্তির শহর উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের একমাত্র জেলা মৌলভীবাজার, যেখানে রাস্তায় বের হলে কোন অশ্লিলতা দেখা যায়না। মেয়েরা যেখানে নিয়ন্ত্রিত জীবন যাপন করে।
অনুষ্ঠানে সাংবাদিকরা পেশাগত কারনে বিভিন্ন সময়ে সহযোগীতার কথা স্মরণ করে রাশেদুল ইসলামের উদ্দেশ্যে বলেন মৌলভীবাজারবাসী আপনাকে আপনার রেখে যাওয়া কাজের মাধ্যমেই আজীবন স্মরণ রাখবে।
অনুষ্ঠানে পাতাকুঁড়ির দেশ পত্রিার পক্ষ থেকে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম (পিপিএম) কে বদলী জনিত ক্রেষ্ট প্রদান ও পাতাকুঁড়ির দেশ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনায় অনুষ্ঠানে বক্তব্যে সাংবাদিকরা মৌলভীবাজারে চাকুরী জীবনে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলামের চৌকষ ও সাহসিক অভিযানসহ বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, এ জেলায় চাকুরী শেষে অনেক পুলিশ কর্মকর্তা পুলিশের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে উপনীত হয়েছেন। তাই জেলার সাংবাদিকরাও আশা প্রকাশ করেন যে, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম একদিন সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হবেন তাঁর কর্মময় জীবনে।
এছাড়া সাংবাদিকরা সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক পুলিশ সুপার হারুন উর রশীদ, সাবেক পুলিশ সপার মোহাম্মদ শাহ জালাল, সাবেক এএসপি আলমগীর হোসেনসহ অনেকের মৌলভীবাজারে কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com