(ভিডিওসহ) মৌলভীবাজারে পতাকা মিছিল অনুষ্ঠিত

December 1, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে অসাম্প্রদায়িকতা, সম্প্রীতি ও মুক্তিযুদ্ধেরে চেতনাকে ধারন করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জঙ্গিবাদ, দুর্নিতি প্রতিরোধ, সামাজিক অনাচার, মাদকবিরোধী চেতনা সৃষ্টিসহ সর্বস্তরের জবাবদিহীতা নিশ্চিত করার লক্ষ্যে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোবরার ১ ডিসেম্বর দুপুরে সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব সন্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্সি ইকবাল আহমদ এর সভাপতিতে ও এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরীন, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা পরিষদের মহিলা সদস্য সৈয়দা জেরিন আক্তার, প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ মহসিন পারভেজ, ইমজার সভাপতি শাহ অলিদুর রহমান, ইমজার সহ সভাপতি এম এ হামিদ, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, মানব জমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীনসহ অনেকে।

পরে একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com