(ভিডিওসহ) অবশেষে সদর উপজেলা কাউন্সিল স্থগিত

আশরাফ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন হলেও কাউন্সিল স্থগিত করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ।
সোমবার ২ ডিসেম্বর সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবার পর ২য় অধিবেশন শুরু হবার কথা ছিল বিকেল চারটায়। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরগণ তাদের ভোটাধিকার প্রয়োগ বা সমঝোতার মাধ্যমে নতুন নেতা নির্বাচিত করার কথা ছিল। কিন্তু কি কারণে কাউন্সিল স্থগিত করা হয়েছে তা জানা যায়নি।
পৌর জনমিলন কেন্দ্রে কাউন্সিল অধিবেশন স্থগিতাদেশের ঘোষণা দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। সেই সাথে সদর উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটিও বিলুপ্ত ঘোষণা করেন তিনি।
এর আগে সম্মেলন চলাকালীন সময়ে প্রথম অধিবেশনে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় এক গ্রুপের নেতাকর্মীরা অন্য গ্রুপের নেতাকর্মীদের দিকে চেয়ার ছোড়ে মারে। এতে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও সম্মেলন স্থলের জানালার গ্লাস ভাঙ্গার ঘটনা ঘটে।
সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান ও কামাল হোসেন। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।



মন্তব্য করুন