(ভিডিওসহ) মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৯ পালিত

December 9, 2019,

স্টাফ রিপোর্টার॥ “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ”এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০১৯ পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দূর্নীতি দমন কমিশন (দুদক) এর যৌথ উদ্যেগে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সোমবার ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। শেষে প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল কাদির মাহমুদ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, দূর্নীতি দমন কমিশন, অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার আলম, সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের সহকারী পরিচালক এরশাদ আলী, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক এডভোকেট আখলাকুল আম্বিয়া, মুক্তিযোদ্ধা ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এস এম মুজিব, নারী নেত্রী নুরজাহান সোয়ারা, এস এম উমেদ আলী, ফয়ছল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শিক্ষক, শিক্ষার্থী সহ সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com