(ভিডিওসহ) “সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এই স্লোগান নিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

আশরাফ আলী॥ ‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এই স্লোগানকে সামনে রেখে ৩য় বারের মত মৌলভীবাজারে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরে প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানার সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আবু কাউছারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা মৎস অফিসার এমদাদুল হক, বিটিভি জেলা প্রতিনিধি হাসনাত কামাল, উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফজলুর রহমান সোহাগ সহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।



মন্তব্য করুন