(ভিডিওসহ) বিজয় দিবসে মুখরিত মৌলভীবাজার স্টেডিয়াম

December 16, 2019,

সাইফুল্লাহ হাসান॥ যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে পালিত হলো ৪৮ তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সকাল ৮টার পর এম সাইফর রহমান ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ও বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।

সকাল থেকে ষ্টেডিয়ামে বিজয় দিবসের আকর্ষনীয় ডিসপ্লে উপভোগ করতে আসতে শুরু করেন শহরের নানা বয়সী মানুষরা। সকল শ্রেণি পেশার জনসাধারণের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম জুড়ে।

ষ্টেডিয়ামে উপস্থিত সকলের কন্ঠে বেজে ওঠে জাতীয় সংগীত “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”। এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। শহরের বিভিন্ন স্কুল, কলেজ, সংগঠন, পুলিশ লাইনসহ বিভিন্ন অঙ্গসংগঠন এতে অংশ নেয়।

অনুষ্ঠানস্থলে এসম উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক নাজিয়া শিরীন, পুলিশ সুপার মো: ফারুক আহমেদ পিপিএম (বার), জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান প্রমূখ।

আকর্ষনীয় ডিসপ্লে উপস্থাপনা করে প্রথম স্থান অর্জন করে, কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ। দ্বিতীয় – পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়। তৃতীয় – হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়।

কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন করে, দি ফ্লাওয়ার্স কে.জি গার্ল গাইড। দ্বিতীয় – কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ। তৃতীয় – মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com