(ভিডিওসহ) সাইফুর রহমান স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে ঘোড় দৌড় অনুষ্ঠিত
December 17, 2019,

স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ ডিসেম্বর বিকেলে এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। ৬ষ্ঠ বারের মতো ঘোড় দৌড়ে মৌলভীবাজারসহ সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ থেকে আগত ১২টি ঘোড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। ঐতিহ্যবাহী ঘোড় দৌড় উপভোগ করতে হাজারো দর্শনাথীদের ভীড় জমে স্টেডিয়ামে।
ঘোড় দৌড় অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজিয়া শিরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে প্রমূখ। শেষে বিজয়ীদের মধ্যে নগদ অর্থসহ পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিরা।



মন্তব্য করুন