(ভিডিওসহ) আর্ন্তজাতিক অভিবাসী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার॥ “দক্ষ হয়ে বিদেশ গেলে,অর্থ সম্মান দুই মেলে” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
১৮ ডিসেম্বর বুধবার জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে
দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর নেতৃত্বে র্যালীটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান প্রমুখ।
বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোশারফ হোসেন , ব্যাংক ব্যবস্থাপক মোঃ জিয়াবুল আলম, জুনেদ আহমদ খান, প্রবাসী নেতা সৈয়দ রুহল আমীন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রবাসীদের সম্মাননা স¦ারক ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।



মন্তব্য করুন