(ভিডিওসহ) ২০ ডিসেম্বর স্থানীয় শহীদ দিবস পালিত

December 21, 2019,

স্টাফ রিপোর্টার॥ একাত্তর সালের এই দিনে পুরো দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছিল, ঠিক তখন সরকারি উচ্চ বিদ্যালয়ে পাক-আর্মির রেখে যাওয়া মাইন বিস্ফেরাণে নিহত হন ঘরে ফেরা ২৫ থেকে ২৬ জন মুক্তিযোদ্ধা।
গভীর শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় নানা আয়োজনে স্বজন হারানো দিনটি পালন করছে মৌলভীবাজারবাসী।
মাইন বিস্ফোরণে নিহত শহীদদের স্মরণে আজ সকাল সাড়ে ৯ট্য়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড, জেলা পরিষদ, জেলা পুলিশ, পৌরসভাসহ বিভিন্ন সংগঠন।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, তৎকালীন গণপরিষদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমদসহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পৌরসভা, ছাত্র ইউনিয়সহ বিভিন্ন সংগঠন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com