টানা কয়েক দিন থেকে শৈত প্রবাহ অভ্যাহত : আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ডিগ্রী সেলসিয়াস

December 23, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে টানা কয়েক দিন থেকে শৈত প্রবাহ অভ্যাহত থাকায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। আজও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ডিগ্রী সেলসিয়াস। কন কনে শীত ও শৈত প্রবাহে কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পরেছেন। সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পূরো জেলার আকাশ গতকয়েক দিন থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। সূর্যের দেখা না মিলা ও মৃদু বাতাসে প্রচন্ড শীত অনুভুত হচ্ছে।

শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিস সূত্রে জানাযায়, আজ সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কোয়াশা কমে গেলে তাপমাত্রা আরো নীচে নেমে আসবে। এ মাসের শেষদিকে তাপমাত্রা আরো কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

গরম কাপড়ের অভাবে নিম্নআয়ের মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। সাধারণ মানুষ গরম কাপড়ের দোকানে ভীর করছেন। হাসপাতাল গুলোতে ঠান্ডাজনিত রোগ সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশু ও বয়স্কদের সংখ্যা বাড়ছে।

সরকারি ভাবে জেলা প্রশাসন এ পর্যন্ত জেলার ৭ উপজেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে ৪১ হাজার ২’শ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com